উত্তর নেই
কোনো এক অস্তাচলগামী সূর্যের নরম আলো, রাস্তায় পড়েছে আর প্রতিফলিত হয়ে উত্তপ্ত করেছে আমার শীতল হৃদয়কে। ভালোবাসা নাকি ঘৃণার চাদরে ঢাকা এ সবুজ পৃথিবী? উত্তর নেই, উত্তর পাইনি বহু যুগ ধরে। তুমিও কী ভালোবেসেছিলে আমায়? নাকি তোমার মনে জমে থাকা তীব্র ঘৃণার বিষ বপন করেছিলে আমার মননে একটু একটু করে। উত্তর নেই, উত্তর মেলেনি কখনো। ভালোবাসা-ঘৃণা— এ একই মুদ্রার এপিঠ ওপিঠ। সেই মুদ্রা হাওয়ায় ভাসিয়ে তুমি কি এটাই নির্ধারণ করার যুদ্ধে লিপ্ত হয়েছ? নাকি বিক্রিত হয়েছ সেই মুদ্রার বিনিময়ে কারো কাছে? উত্তর নেই, উত্তর মেলেনি এখনো।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
