প্রজাপতি 🦋🧚♀️
রঙধনুর রঙে রঙিন প্রজাপতি । রূপ, লাবণ্য, গুণ আর গরিমায় অদ্বিতীয়া । শীতল রক্তের কারণেই তুমি অনন্যা । এক ক্ষণস্থায়ী জীবনের অধিকারিণী । তোমার মায়াবী চোখে অনাবিল মুগ্ধতা । দুর্দান্ত চপলতায় ডানা মেলে উড়ে যাও । অমৃত পানের সময় অজান্তেই ফুলের পরাগায়ন করো । তুমিইতো এই বৈচিত্র্যময় প্রকৃতির অগ্রদূত । তোমার অনুরাগে হারিয়ে যাই দূর নীলিমায় । এক অজানা নৈঃশব্দের জগতে । কোথায় তুমি? তন্ন তন্ন করে খুঁজি তোমাকে অনন্ত মহাবিশ্বের প্রান্তে । সেখানেও নেই । তবে কি, কল্পনায়? প্রিয় প্রজাপতি, তুমি নিঃসন্দেহে হৃদয়স্পর্শী । তোমার ঐন্দ্রজালিক অনুভূতি আমার সত্তাকে নাড়া দেয় । হয়তো, ভালোবাসার নান্দনিক সৌন্দর্যেরই বহিঃপ্রকাশ । ও প্রজাপতি, তোমার হৃদয়ের গহীনে আমাকে ঠাঁই দেবে?
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
