সেই মেয়েটা
সেই মেয়েটা এখন আয়নায় কম তাকায়, কারণ প্রতিচ্ছবিটাও নাকি প্রশ্ন করে— “তুই এখনও আছিস?” তার ঘরের বাতিটা জ্বলে, কিন্তু আলোটা কোথাও পৌঁছায় না— মনের কথা হয়ে যায় রোদ্দুর হীন রূপ। সেই মেয়েটা আজকাল খুব কম কথা বলে, শব্দগুলো নাকি ক্লান্ত হয়ে গেছে— তাই ডায়েরির পাতাই হয়ে যায় নীরবতার বন্ধু সেই মেয়েটা কাঁদে না আর, শুধু বৃষ্টির দিনে একটু বেশি চুপ থাকে— হয়তো তখন আকাশটাই তার হয়ে কথা বলে... রাত হলেই গল্প করে নিজের সাথে নিজে, প্রশ্ন করে— “কেন এমন হলো?” উত্তর খুঁজে না পেয়ে নীরব থাকে শেষে। সেই মেয়েটা আজও অপেক্ষায়, কেউ যদি সত্যি বুঝতো তাকে— কিন্তু কেউ আসে না আর, তাই একাকীত্বই তার সঙ্গী হয়ে থাকে…
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
