“নিঃশব্দ ফাঁকা”
ঘরটা আগের মতোই আছে, শুধু শব্দগুলো নেই, দেয়ালগুলো চুপচাপ থাকে কথা বলতে চায় না আর সেই। জানালার ধারে বসে থাকি, হাওয়া আসে, ছুঁয়ে যায়, কেউ যেন ছিল একসময় আজ আর কাছে ফিরে না চায়। চেনা গন্ধ ভেসে আসে মাঝে মাঝে, মনে করায় পুরোনো দিন, কিন্তু সেই ছায়াগুলো ধীরে ধীরে হারিয়ে যায় অচেনা রঙিন। কেউ কিছু বলেনি যাওয়ার আগে, তবু সবকিছু বদলে গেছে, ভরসার সেই নীরব ছায়া কোথায় যেন হারিয়ে মিশে গেছে। এখন শুধু নিজেকেই বলি— “সব ঠিক হয়ে যাবে একদিন”, কারণ কিছু ভালোবাসা থেকে যায় নিঃশব্দে… অদেখা, অমলিন। - মৌমি ( রাই )
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
