চলো যাই ভেসে
ঝিরি ঝিরি বকুল ঝরে বিবর্ণ বেদি মুলে, কার প্রিয়া শায়ীত এখানে, প্রিয় তারে গেছে ভূলে। বিরহী কুহু একা কাঁদে বসন্ত সমাগমে, দক্ষিনা বাতাস বেদনা ছড়ায় কামিনীর নয়ন চুমে। নদীর ঢেউ উত্তাল প্রেমে তীর এর আকর্ষণে, বার বার হানে আঘাত কপট অভিমানে। বর্ষিত ধারা ঢালে চুম্বন শত জনমের উচ্ছাসে, ক্ষণিক দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে বলে " চলো যাই ভেসে। "
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
