অন্য দূর্গা
এবার দূর্গা আসিস মা তুই ঘোড়ার পিঠে চড়ে, সবাই থাকবে আরাধনায় আমি থাকবো ঘরে। আমি এবার ঘরেই আছি বসে অস্ত্রে দেবো শান ফুলের মালা অনেক হলো, এবার তৈরি করবো বান। এবার মা'গো এমন আসিস যেন অন্য একটা রূপ, নরপিশাচ যতই থাকুক এবার বসিয়ে দিস কোপ। এবার থিমের পূজোয় থাকিস নে মা থাকিস চৌ রাস্তার মোড়ে, যেখানে একলা মেয়েটি আটকে গেছিল ফিরতে গিয়ে ঘরে। দূর্গা মা তুই আগে কালী দূর্গা নাহয় পরেই হবি, প্যান্ডেলেতো সারাবছর ছিলি এবার নাহয় রণেই রবি। মন্ত্রে নয় পুষ্পে নয় এবার অস্ত্রে ভরা ডালি রণহুংকারে বার বার দেবো মা তোর চরণে অঞ্জলি। ✍️✍️ রূপা দে
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
