তারপর
তারপর? এই তারপরটা আর বোলো না। কেমন যেন ঘাবড়ে যাই। এতদিন কি শুধুই চোখ রাঙিয়ে রেখেছিল সীমানা? সম্পর্কের ওপর চাপানো পাথরগুলো কষ্ট করে সরাই। পরিণতি পেলে নিরাপদে দোড়গোড়ায় পা রাখতাম হয়তো। সবাই চায় পথ… পরিণতি। তা বলে প্রশ্ন দিয়ে এভাবে দ্বিধায় পোড়ালে খোলা জানলায় নিরাপদ পাখির ডাকও শোনায় অসংযত। তারপর? এই তারপরটা আর বোলো না।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
