শিরোনাম -আমার অভয়া
আমার "অভয়া" আমার ঘরে লালিত বড়ই সুখে, একটুখানি বকলে,আমায় জড়িয়ে ধরে বুকে। আমি যেন ওর ছোট্ট ছেলে, সাজায় মনের মতো আমার শরীর খারাপ হলে,ওর মাথাব্যথা যত। মাঝেমাঝে আমি ইচ্ছা করে রাগাই এসব বলে- "আমি যদি মা না থাকি কারে ডাকবি বাবা বলে?" এই কথাটা শুনলে পড়ে , বেজায় সে যায় রেগে বলে "আমি ডাক্তার হবো, তোমায় মরতে দেবোনা যে"। সেদিন রাতে আমার অভয়া আমায় জড়িয়ে ধরে প্রশ্ন করল"বাবা ওই ডাক্তার দিদি মরলো কেমন করে?" প্রশ্নটা তার ছোট্ট মুখের শব্দভেদী বাণ, জবাব আমার নিজের নিজে লাগছিল বেমানান। তিলোত্তমা সেওতো ছিল বাবার ছোট্ট মেয়ে সেও হয়েছিল ডাক্তার তার বাবার দিকে চেয়ে। কথা দিয়েছিলো সেও আমার ছোট্ট মেয়ের মতো ভাবি..........ডাক্তার হয়ে আমার মেয়েকে মরতে হবে নাতো! কবি - সোমনাথ উপাধ্যায়।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
