দুচোখ ভরা স্বপ্নের আলো
একটা মেয়ে, তাঁর দুচোখে ভরা হাজারো স্বপ্নের আলো। মন ভরে আগুন - জ্বালাতে চাই নিজের ভাগ্যের প্রদীপ। ভালবাসে নিজের লড়াইকে, হার মানে না কোনো বাঁধার ডাককে।। জীবনে চলার পথে বারে বারে হোঁচট খায়, মানুষ হাসে ,বলে - "ও পারবে না " । বাঁধা আসে পথ বন্ধ করে তাঁর কাছে, তবুও সে থমকে যায় না । থমকে যাওয়া তো কোনো সমাধান নয় । কখনো চোখ ভিজে যায় অশ্রুতে, মন কাঁপে জোয়ারের ঢেউয়ে, তবুও ভেতরে একটা আওয়াজ বলে - দাঁড়াও! তুমি এখনো শেষ করেনি ।। পথ যতই বন্ধ হোক, মন যদি জেগে থাকে,আসার আগুন নেভে না। সে জানে একদিন এ লড়াইয়ে, তার জয়ের গল্প হয়ে উঠবে।। হয়তো সে ধীরে নিজের পথে এগোবে, তবুও সে পেছনে ফিরব না, এ পৃথিবী বড়ো জটিল ,এখন হাজার স্বপ্নের বাস, আর স্বপ্ন মনে লড়াই,লড়াই মানে হার না মানা , মানে নিজের আলো নিজের হাতেই ধরে রাখা।। _ রিয়া
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
