অসমাপ্ত লেখা
ঘড়িতে ঠিক রাত 12.30, রুমের জানলাটা খোলা খামখেয়ালী ভাবে বয়ে চলা হাওয়া বারবার শরীরে ওপর প্রথিত হচ্ছে, হাতে একটা খাতা আর পেন নিয়ে হটাৎ লিখতে শুরুকরলাম এক বৃষ্টি মুখর মেঘলা দিনের কথা তাকে দেখেছিলাম কলেজের বারান্দাতে পরনে তার আকাশী রঙের কুর্তি, কানে ঝুমকো, আর হাতে ঘড়ি, না ছিলো চোখে কাজল না কোনো উগ্র প্রসাধনী, আঁখিদয় আটকে গিয়েছিলো সেই মায়াবিনীর ওপর,যেনো সামান্যতার মধ্যেও অসামান্য ছিলো সে, বৃষ্টির প্রতিটি বারিধারাকে নিজের কোমল হাতের স্পর্শে সিক্ত করছিলো একটু পাগলামি আর অনেকটা বাচ্চামো ছিলো তার এই কার্যকলাপে অজান্তেই আমার ওষ্ঠে একচিলতে হাসি খেলে গিয়েছিলো এইসব দেখে,মুগ্ধ নয়নে তাকিয়েছিলাম তার দিকে হয়তো সময়ের কথা আমার মাথায় ছিলনা যে ঠিক কতক্ষণ আমি ওই ভাবে দাঁড়িয়েছিলাম, হিমেল হাওয়ার সঙ্গে তালমিলিয়ে উড়তে থাকা তার অবাধ কেশরাশি, তার অবাদ্ধ কেশরাশি বারবার উড়ে এসে পড়ছিলো তার মুখের ওপর কিন্তু প্রতিবার যত্নের সহিত সেগুলোকে সরিয়ে দিচ্ছিল সেই মায়াবিনী, তার প্রাণখোলা হাসি, টানাটানা দুটো আঁখিপল্লভ প্রতিবার আকর্ষিত করছিলো আমাকে, বৃষ্টির প্রতিটি কনা ভিজিয়ে দিচ্ছিলো তার শরীরের প্রতিটি অংশকে কিন্তু আমার সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই কারণ আমিতো ব্যাস্ত ছিলাম তার গভীর প্লাবনের ন্যয় আঁখিপল্লভের গভীরতা মাপতে, জানিনা কোনো দিন তাকে আমার করে পাবো কিনা কিন্তু যদি সেই সুযোগ আসে তাহলে সারাজীবন তাকে নিজের সবটুকু দিয়ে আগলে রাখবো...❤
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
