মানচিত্র
হিসেব-নিকেশ শেষে নোনাজল মেশে। হৃদয়ের সৈকত জুড়ে ছিল কিছু অনুভুতি তখনও ভবঘুরে। অভিযোগের অভিমুখ বদলেছো যেই সেই অনুভুতিরা ঝাঁপ দিয়েছে বিস্মরণের গভীরেই। সাগরের গর্জন চলেছে অন্তহীন শূন্যতায়, খামখেয়ালের দমকা হাওয়া ফুলের রঙীন পাপড়ি ওড়ায়। বোঝাপড়ার সূর্যাস্ত্যের জাফরানি আলোর পরিসরে স্থবির কিছু উত্তাপ, বাকি শীতলতার স্মৃতিজালে আটকে থাকে শরীর।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
