ভেজা নিশির অনুরাগ
"ভেজা নিশির অনুরাগ" লেখনীতে: কারিমা রিনথী ঘরের ভেতর নিঃশব্দ আলো, বাইরে বৃষ্টি — ছন্দের পালো। তোমার চুলে বৃষ্টির ঘ্রাণ, চোখে মাখা নিঃশ্বাসের জান। চুপচাপ তুমি, পাশে আমি, ভেজা রাতের ছায়া থামি। আঙুল ছুঁয়ে বলে ভাষা, "ভালোবাসি" — পুরোনো আশা। বাতাস জানে, কী সে কথা, চোখের ইশারায় লেখা সাথা। কাপড়ে ঘ্রাণ, ত্বকে টান, এই রাত — প্রেমের সম্মান। স্মৃতিরা চুপ, দেহে জেগে, আলো-আঁধারে মন রাঙে। ইচ্ছে হয় তোমার বুকে মাথা রাখি, বৃষ্টিতে ডুবে চিরকাল থাকি।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
