খোলা জানলা
খোলা জানলার কাছে বসে থাকাটা পুরোনোপন্হীর লক্ষণ হলে হোক আমি সেই পুরোনোপন্থী হতে রাজি। এমনিই বসে থাকা নিরিবিলিতে চুপচাপ কিছু না করে। বাইরের ব্যস্ততা হেমন্তের রোদের মতন ছুঁয়ে যায় আমায়। ব্যস্ততার সাথে আমার দূরত্বের উদযাপনে নেপথ্য সঙ্গীত বাজে। একাকিযাপনের ঘোরে ভাগ বসাতে আসে দুটো নাম-না-জানা পাখি আর একটা কাঠবিড়ালি। আমার দু’হাতের মুঠোভরা অদরকার আমি ওদের দিকে ছুঁড়ে দিই। মুহূর্তগুলোর গায়ে নিবিড় শ্যাওলা সবুজ রঙ। এই সব আশপাশ এবং মননের আঁকা: এরাই আমার সম্বল, আমার বাজি। খোলা জানলার কাছে বসে থাকাটা পুরোনোপন্থীর লক্ষণ হলে হোক আমি সেই পুরোনোপন্থী হতে রাজি।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
