"ভাবলেশহীন কবিতা"
ভেবেচলেছি কবিতার লাইন অনুভূতিতে আসছেনা কিছুই; বেরঙহীন জীবনের এই তো সম্বল এই কবিতার লাইন কিছু; কীভাবে বর্ণনা করবো তাকে সেকী ভালোবাসা না ভালোলাগা? নাকি অন্য কিছু..? শব্দের মায়ার জালে জড়িয়েছি নিজেই হয়তো বা অনুসরণ করছি নিরস জীবনের আবছায়া ছায়াপথে খুঁজে চলেছি আরো শব্দ কিছু; কবিতার লাইন শেষ হতে হতে থমকে গিয়েছি এক ভাবনায়, ভাবলেই যদি হৃদয়ের বেদনা প্রকাশ করা যেতো তাহলে জীবনটাই হতো অন্যকিছু..❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
