যুগলবন্দী
তিনি আর তেনার যুগলবন্দী কুম্ভীরাশ্রুর সাথে হবে নাকি কাসুন্দি? দু'জনের এর হাত লম্বা হয়ে ছুঁয়েছে স্বর্গ এবং পাতাল কখনও তিনি কখনও সে আহ্লাদে ঠুকে চলেছে তাল। রসাতলে যাক সব, মসনদে থাকাটাই জরুরী। মাঝে মাঝে আসর জমাতে মিডিয়ায় ঝড় তুলতে তিনি আর তেনার লোক দেখানোর চলবে লুকোচুরি।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
