এ কেমন সৌন্দর্য
ইচ্ছে করে এগিয়ে যাই, আর একটু আগে আর একটু আগে। ইচ্ছে করে দেখতে থাকি , শুধু তারই দিকে আর তারই দিকে। ইচ্ছে করে কবিতা লিখি, তারই জন্য আর তারই জন্য। ইচ্ছে করে চলে যাই , তারই কাছে আর তারই কাছে। যার কাছে পৌঁছানো যায না । যাকে দেখলে মন ভরে না । যার কথা ভাবলে ভাবনা শেষ হয় না । যার সন্ধান সন্ধ্যার পরে আর ভরের আগে ছারা পাওয়া যায় না । যাকে থামতে বললেও থামে না । যাকে আমি সব সময় দেখতে চাই , তার মিষ্টি আলোয় মুগ্ধ হয়ে, আরো কবিতা লিখতে চাই । আর তাকে নিয়ে লেখা কবিতা মৃদু স্বরে শুধু তাকেই শোনাতে চাই । আমি তার সৌন্দর্য এর রহস্য জানতে চাই । _ বিথী বিশ্বাস
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
