শুধু তোমাকেই চেয়েছিলাম
আমিও তো শুধুই তোমাকেই চেয়েছিলাম, কখনো তো আর কিচ্ছু চাইনি,কাউকে চাইনি। কখনো কি সত্যি একমুহূর্তের জন্যেও তুমি আমাকে চাওনি? আমার ভালোবাসার কোন মূল্য তুমি দেওনি, শুধুই কি অবহেলা আর অবজ্ঞা ছিল কপালে! কতকিছুই তো বলেছিলেন তুমি,সবই কি শুধুই কথার কথা! তবে কেন সেই কথায় আমার মনে বেঁধেছিল এত আশা? সবই তো জানতে তুমি,বুঝতেও সব কথা। তারপরও একবারও ভাবলে না আমার মনের ব্যথা! এতটাই কি অযোগ্য ছিলাম, ভালোবাসার দিলে না দাম, সবটা দিয়েই তো শুধু আমি তোমাকেই চাইতাম। পৃথিবীতে যাকেই বেসেছি ভালো, সেই তো চলে গেছে ছেড়ে। মা- বাবার পরে তোমাকেই চেয়েছিলাম খুব করে, কেন তবে এতটা কষ্ট দিলেন আমায়? সবই তো মেনে নিয়েছিলাম নিরব যন্ত্রণায়। কখনো কি একবারও মনে আসেনি আমার কথা, কিভাবে কাটাবো জীবনে নিয়ে এত দুঃখ-ব্যথা! বুকটা ভেঙে যায় অসহ্য যন্ত্রণায়, শ্বাসটা কেন চলে এই মিছে দুনিয়ায়? এতটা কষ্টের চেয়ে মরণও ছিল ভালো আমার, যখন দেখেছি তোমার বুকে অন্যের রাখা মাথা। আল্লাহর দুনিয়ায় কি সত্যিকারের ভালোবাসা শুধুই ঠকে যায়, মৃত্যুর প্রহর গোনা আমি এক অসহায়। বিশ্বাস করতেও কষ্ট হয় তুমি এখন আর শুধুই আমার নয়, অন্য কারো হতে কি তোমার একটুও বাঁধেনি বিবেকে! কত স্বপ্ন দেখেছিলাম আমি নিয়ে শুধুই তোমাকে, কাব্যগ্রন্থ ---বেইমান
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
