মানুষটা ছিল
মানুষটা বেশ ছিল সাধারণ ডালপালাহীন ভাসমান ধুলোর মতন। জানলা খুলে স্বপ্ন দিলে হঠাৎ তাকে কানে দিলে সম্ভাবনার উচ্চারণ। প্রত্যাশার ভারে সেও কোন ফাঁকে আটকে গেছে কারণের সাথে নিবিড়ভাবে। এখন উচ্ছাস এবং অভিমান: ক্ষণিকের ঝিলিক, ছুটকো প্রয়াণ দাগ তো ছেড়ে যাবেই স্বভাবে। কিভাবে গিলবে অবিশ্বাসটাকে যে এই মানুষটাই ছিল সাধারণ ডালপালাহীন ভাসমান ধুলোর মতন? মানুষটা বেশ ছিল সাধারণ ডালপালাহীন ভাসমান ধুলোর মতন। জানলা খুলে স্বপ্ন দিলে হঠাৎ তাকে কানে দিলে সম্ভাবনার উচ্চারণ। প্রত্যাশার ভারে সেও কোন ফাঁকে আটকে গেছে কারণের সাথে নিবিড়ভাবে। এখন উচ্ছাস এবং অভিমান: ক্ষণিকের ঝিলিক, ছুটকো প্রয়াণ দাগ তো ছেড়ে যাবেই স্বভাবে। কিভাবে গিলবে অবিশ্বাসটাকে যে এই মানুষটাই ছিল সাধারণ ডালপালাহীন ভাসমান ধুলোর মতন?
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
