শীত
শীতের রাত অন্তরঙ্গতা চায়, প্রতিবেশীদের অসময়োচিত বাচালতা নয়, দোষারোপ, বিবেকের আয়নায় মুখোমুখি কখনই না। কাজের ভার সেখানে নিতান্তই একটা বাহানা। কিছু একটার অভাব থেকে যায়। অভাব থেকেই যায়। আর? দিনযাপনের পথে অমসৃণতার ঝুঁকি। শীতেরই তো রাত! এমন দাবী নেই যে বদলে যাবে ধাত।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
