ভীতু শিক্ষক
ভীতু শিক্ষক SUBHO THE POET তারিখ - ০৪-১০-২০২৫ পথ দিয়ে আজ হাঁটতে হাঁটতে চোখে যে আমার পরে এক শিক্ষক কে হাজার কথা শোনানো হচ্ছে ঘরে দোষটা ছিল হাত দিয়েছে ছোট্ট ছেলের কানে সেটা ও যেন বড়ো দোষের ওটাও সে আজ জানে পারিশ্রমিক পড়ার জন্য মারের জন্য নয়। ছোট্ট ছেলের কান মলানো সেটা কি তার সয়? দূরে দাঁড়িয়ে দেখতে থাকা আমার এ মন বলে। স্কেল পেটানি বেজায় সেকেলে সেটাও কি আর চলে? আমাদের সব হাজার গল্প টিচার ছাড়া চলে না। এই স্যার টা খুব যে রাগী একটা কথাও বলে না । হায় রে সমাজ আপসোস হয় কে কাকে দেয় শিক্ষা? যারা জীবন উজাড় করে জ্ঞানের লাঠি হাতে ধরে। তোমার ছেলের শিক্ষা যে আজ তারাই দেবে ভিক্ষা!
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
