সমান্তরাল
যা যখন বদলাবার বদলাবে ঠিক। যেটুকু ধোঁয়া অসহিষ্ণুতার তার অস্পষ্টতা সাময়িক। সংযত হওয়ার মানে পরাজয় শুধু নয় গোপনে কিম্বা মুখোমুখি; এ এক দীর্ঘতা যার প্রান্তে বাস ঝুঁকির। আর যে যেটা জানে জানুক সত্যি সরল এবং সহজ, হৃদয়েরই দখলদারী যেখানে, বেপাত্তা মগজ: আলোর পাশেই অন্ধকার।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
