যেতে হবে(জীবন রায়)
যেতে হবে জীবন রায় সবাইকে যেতে হবে একদিন এ পৃথিবী ছেড়ে, সেদিন সবাই যাবে এ বাস্তবতার কাছে হেরে। যেতে হবে সবাইকে সব ছেড়ে একদিন, এরকম আর চলবে কতদিন? এ পৃথিবী ছেড়ে সবাইকে যেতে হবে, কেউবা আগে কেউবা পরে। ছেড়ে যাইতে হবে এ মায়ার শহর, কাঁটাতে হবে সবাইকে পরকালের প্রহর। জন্ম-মৃত্যু একই সূত্রে গাঁথা, এ যেন সৃষ্টিকর্তার এই এক প্রথা। অমর তো এ জগতে কেউ নয়, এ জগতে কেউ কি চিরদিন রয়। সব ছেড়ে যেতে হবে সবাইকে, ওরে অবুঝ তাই সব পাপ কাজ ছেঁড়ে দে। মৃত্যু থেকে বাঁচার নেই কোনো ঔষধ, এ মায়ার জগতে জন্মানোর থেকে মৃত্যুই মহৎ। এ পৃথিবীতে আছে যার যার জীবন, একদিন হবে সবারই মরণ। মৃত্যু একদিন সবাইকে আয়-আয় ডাকবে, তখন কেউনা মৃত্যু থেকে বাঁচতে পারবে। মৃত্যু একদিন সবার দেহে বাঁধবে বাসা, তাই এখনেই পূরণ করো সবাই সবার আশা। মৃত্যু হবে একদিন মানুষের বান্ধব, সবার উপরে পড়বে মৃত্যুর প্রভাব। মৃত্যু থেকে রেহাই পাবে না কেউ, একদিন সবার জীবনে উঠবে মৃত্যুরেই ঢেউ। জন্মের পর মৃত্যু আসে, মৃত্যু একদিন সবাইকে ডাকবে কাছে। যে চলে যায় সে কি আর আসে ফিরে, তাই চলে যাওয়ার আগে তাকে রাখো ঘিরে। সবাই তো একদিন চলে যাবে,, তখন তো তাকে আর নাই ফিরে পাবে।।।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
