তোমায় নিয়ে স্মৃতি
যেদিন আমি থাকবো না ঐ নীল সীমানা জুড়ে; সন্ধ্যা তাঁরা জ্বলবে সেদিন ক্ষীণ আলো দিয়ে। পড়বে মনে আমার কথা; ফিরবে না আর গুগল মিটের সময় কাটা। আবছা কালোর শরীর ঘেষে; থাকবে তুমি অন্যের বধূ বেশে। আনমনেতে করবে তুমি বিষাদ কলরব; দেখবে সেদিন হারিয়ে যাবে গুগল মিটের স্মৃতি সব। খুঁজবে ফিরে সবুজ নীড়ে; রাত গহ্বরের আলোর ভীড়ে। শেষ প্রহরে থাকবে একা,বিদায় দিয়ে রাত; অবশিষ্ট আলো বিচ্ছুরণ করে পালিয়ে যাবে চাঁদ। থাকবে এই ধরণীতল,থাকবে আরো তুমি; সন্ধ্যা তাঁরাও থাকবে সাথে,থাকবো না এই আমি। অবশেষে হবে যখন নীল প্রহরের ইতি; মরে গিয়েও বেঁচে রবে ক্ষণিকের গুগল মিটের স্মৃতি। ফুলমহম্মদ সেখ... কাব্যগ্রন্থ---বেইমান
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
