কবিতা
--নাম কলমে -- সুমন সায়ান কালো চাদর জড়ানো রাতে এক পূরনো ডায়েরি এবং অর্ধপ্রায় পেনসিল হাতে! জোনাকিদের ভীড়ে বসে মাঝে মাঝে*ই আপনাকে নতুন নতুন নাম দেই আপনাকে না আমার নতুন নাম দিতে খুউব ভালো লাগে! যখন আমার আপনাকে দেখার ভীষণ ইচ্ছে জাগে তখন আপনাকে আমার নতুন নাম দেওয়া চাঁদরূপী তার নিকট ছুটে যাই! আমার যখন আপনার সাথে কথা বলার সাধ জাগে তখন আমি আপনাকে আমার নাম দেওয়া পদ্মমী তাঁর নিকট ছুটে যাই! আমি যখন আপনাকে কখনো ভুলে যাই বা কোথাও ঘুরতে গেলাম আপনার কথা মনে নেই তখন আপনাকে দেওয়া আমার নাম গুলোই আপনাকে স্মরণ করিয়ে দেয়! এই তো সেদিন ফুলের বাগানে ঘুরতে গিয়ে দেখতে পেলাম কাঠগোলাপ তখনই মনে পড়ে গেল আপনাকে দেওয়া আমার প্রিয় একটা নাম কাঠগোলাপ! এই তো গত ফেব্রুয়ারিতে রাস্তায় হাঁটতে গিয়ে দেখতে পেলাম এক বৃদ্ধ চাচা কৃষ্ণ চূড়া ফুল বিক্রি করছে মনে পড়ে গেল আপনাকে দেওয়া আমার পছন্দের একটি নাম কৃষ্ণচূড়া! পুরনো ডায়েরির প্রথম পৃষ্ঠায় আপনাকে দেওয়া আমার প্রথম এবং অনেক ভালোবাসার একটা নাম চন্দ্র-প্রভা!
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
