যারা হারিয়েগেছে আমার গল্প থেক
পাতাগুলো এখনও সেদিনের ব্যাথা ভরা। জীর্ণ পাতার উপর এখনও জীবনের ম্লান অতীত। প্রতি মুহূর্তের অনুরোধে আজ সে ইতিহাস। যারা এসেছিল, কিম্বা ছিল আসার কথা। বুড়ো পাঁজরের খোটরে তাদের জীবনের লেখ লেখা। তবু ফিরে চাই সময়ের দিকে! আসবে তো বলেছিল, কিম্বা এসেছিল! বহু যুগ… ধরে - বারে বারে। চলে গেছে নদী জল - দিয়ে গেছে কথা। ফিরে যাবে যাযাবর , ফেলে সব ব্যাথা। আর, যারা রয়ে গেছে, বিষমেখে! অথবা,অশ্রু ভরেছে যাদের জীবনের কথা লেখে। তারা, ফেরিঘাটে - ঘাটে ছাপ রেখে, বয়েচলে উচু নিচু ঢেও মেখে। অথবা, জীবনের ক্লেদ মেখে- কোনো নোনা গাং বেয়ে চলে বাঁকা পথে। কান্না আশা হয়ে পথ চায়। নোনা জলে - নোনা জীবনের গান গায়। ফিরে গেছে , আর হবেনা তো ফেরা। ফেরি ঘাটে বাঁধা ফেরি - সময়ের বেড়া। Feb,2023 ভালোবাসা চরে চরে দাগ দিয়ে যায়। নতুনের সন্ধানে জীবনের গান - গায়। পাতা ভরা ইতিহাস যেন কথা কয়। 28 March,2024
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
