আশার তরী
যেদিকে তাকাই হতাশার ছায়া দেখিতে পাই, অন্ধকার ঘিরে আসে মনে ভয় জাগাই। এমন কঠোর পরিস্থিতিতে কোথায় আমি যাই, হৃদয় শুধু কাঁদে নিঃসঙ্গতার সুর গাই। উঠলাম তরীতে মহাসমুদ্রে গমনের উদ্দেশ্যে, স্বপ্ন ছিল দূরে যাওয়া আশার আবেশে। কিন্তু হঠাৎ তরীখানা থেমে রইল তীরে, ডুবল আশা আমার নিরাশার অন্ধ ঘিরে। তবুও মনে বল জাগে, থেমে থাকা নয়, ঝড়ের মাঝে খুঁজে নিতে আলোর কোনো জয়। তরী ভেসে যাবে আবার মহাসাগরের বুকে, আশার প্রদীপ জ্বলে উঠবে অন্ধকারকে সুখে। দিগন্তের প্রান্তে দেখি রঙিন ভোরের আভি, সেই আলো ডাকছে আমায় নতুন পথের দাবি। হার মানিলে জীবন থেমে যাবে ক্ষণিকেই, লড়াই করলেই জয় আসবে নিশ্চিত একদিনেই।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
