ব্লাক হোল থেকে বলছি (কবিতা)
ব্লাক হোল থেকে বলছি (কবিতা) মধ্যরাতে আকস্মিক ঘুম ভেঙ্গে গেল, ঠান্ডা বাতাস বয়ে চলছে - আকাশের দিকে তাকিয়ে দেখি পূর্ন চাঁদ তার মিষ্টি আলো দিচ্ছে - ভয়ঙ্কর আত্মার উপস্থিতি পেলাম পাশের কক্ষে, টেবিলের পাশে চেয়ার টেনে বসে সবাই গুন গুন শব্দ করছে- বলছে আমরা প্রতিদিনে হারিয়ে যাওয়া ব্লাক হোল থেকে ফেরত এসেছি - অগ্নি ঝরা বক্তা বলছে - তুমি কি ভাবছো মানুষ কেন অবহেলিত, কেন আজ নির্মম, নিষ্ঠুর কষাঘাতে জর্জরিত মানবিকতার বৈচিত্র্য? বিধাতার এই নির্মম লীলা কেন? আমরা হারিয়ে গিয়েছিলাম, আমরা আবার এসেছি, মানবজাতি কি আমাদের কথা শুনবে? লোভ, লালসায় ঘেরা, আত্মবিলাসীএই মানবজাতি কি চিন্তার পরিবর্তন আনবে? কি পেতে চায় এই মানবজাতি? শান্তি না অর্থবিত্ত? অর্থহীন কাল চক্রে , মনে হয় কি চায় তারা নিজেরাই তা জানে না। বিধাতার কি দোষ, ভালো মন্দের এই খেলায় মত থেকে সন্তুষ্টি প্রকাশ করাই ভালো। মানবজাতি কি চায় এই পৃথিবীতে, তার হিসাব সে না জেনে ধ্বংসলীলা চালাচ্ছে, নিষ্ঠুরতার বহিঃপ্রকাশে নির্মম ভাবে শিশু, বৃদ্ধা সহ সাধারণ মানুষ হয় বলিদান। কি পায় এই ক্ষমতাধর? কি চায় তার মানসপটে? বিধাতার অভিশাপ না আর্শিবাদ? থেমে যায় তাদের বিচারের আদালত। পৃথিবীর এই ধ্বংস লীলা কোথায় কখন বন্ধ হবে? মৃত্যুপুরী থেকে ফিরে এসে কি দি esবে তারা মানবজাতিকে? শেষ হয়ে হয়ে যায় আলোচনা -অতৃপ্তি বাসনায়। রাস্তার পাশে শুয়ে থাকা পশু আর মানব শিশুর আত্ম বিলাপ। জীর্ণশীর্ণ দেহে
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
