সন্ধ্যে
আকাশের দিকে চাওয়া আজ প্রথম নয়। অন্যদিনও কখনও চোখে মুখে ক্লান্তি কখনও ঘাম নিয়ে তাকিয়েছি। আজ ফেলে আসা সময়ের অপচয় উপলব্ধি আর শেয়ার মার্কেটে মানুষের দাম নিয়ে আলোচনা সহযাত্রীর মুখে শুনে আকাশের দিকে চাইলাম আবার। নিত্যিনের যাওয়া-আসায় অংশগ্রহণে আলো চোখ ধাঁধিঁয়ে গেলে পর অবক্ষয়? তাও সয়ে যায়। তারপর থেমে বাস্তবের ভার খানিকটা গেলে নেমে মন খারাপের না, আকর্ষণীয়ই লাগলো সন্ধ্যের আবছা অন্ধকার।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
