যদি তুমি আজ থাকতে
জানো, আজ যদি তুমি উপস্থিত হতে, পুজোর আকাশ অন্য রঙে দীপ্ত হতো। চোখের আড়ালে ছায়ার মতো দাঁড়িয়ে আমি হয়তো ভিড়ের গোপনে তোমায় খুঁজতাম, শব্দহীন কথোপকথন চুরি করতাম তোমার বন্ধুদের গোলকধাঁধার মাঝখান থেকে। সুখের নরম দাগ, দুঃখের জটিল শিরা, সবটুকুই তোমার কাছে উন্মোচিত হতো। তুমি যদি থাকতে, আগামীর জন্য স্মৃতির খোদাই করতাম আমি, পেছনের বছরের স্মৃতি আঁকড়ে পড়ে থাকতাম না। আর তোমার সাথে হঠাৎ-পরিচয়ের ক্ষয়িষ্ণু দুঃখটুকুও তখন আর থাকত না। ~অনুষ্কা দত্ত গুপ্ত
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
