ট্রাম
মুষলধারে বৃষ্টির মুখেও যখন বুঝতে পারি জামা ভেজার কারণটা জল নয় ঘাম টের পাই পেটের দায়ে কবেই হয়েছে আড়ি বাইরের জগত বলে অস্তিত্ব আছে যেটার। চেষ্টা না করতেও হাই ওঠে, ওঠে না হুজুগ স্বপ্ন দেখার। তবু স্মৃতি আর সংস্কৃতির প্রতিশব্দ হয়ে আবেগের কাছে দাম ছিল অসীম যার চুপিসারে চিরতরে বন্ধ হয়ে গেল সেই ট্রাম। তার মৃত্যুর খবর তবু অনুপ্রবেশ করে আমার পোকা-ধরা বোধের ভেতরে। ট্রামের অলস গড়ানো আর শোনা যাবে না আগামীতে জন্ম নেওয়া একটিও ক্ষণে! এই বুঝি তবে মহানগরীর শেষ ঝাড়বাতি গেল নিভে; এই বুঝি শেষ পেরেক পোঁতা হল কফিনে!
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
