পথের দু'ধারে
ভালবাসা আর ভালবাসাহীনতার মাঝের পথজুড়ে ছড়িয়ে থাকে ছায়া, শীতলতা আর বোঝাপড়া। যাওয়া-আসার ছুতোয় খোঁজ পড়ে দলছুটের বৃষ্টিস্নাত ভোরবেলায় পক্ষপাতে যেহেতু বাঁধাধরা। আখ্যান আখ্যানের মতন, সময় সময়ের তালে; মন তবু কিছুটা আবদার জমা রাখতে পেরেছে আড়ালে। অন্তরঙ্গতার মুঠো খুলে হৃদয়ের স্পন্দন ছড়িয়ে দিই দিগন্তজুড়ে। এরপর অপ্রাসঙ্গিকতা আবেগের উঠলে সামান্য আঁচড়ে ভারসাম্য কিছুটা বেসামাল সমীচীন। পথ থাকলে পথিকও মিলবে দু’ধারে তার: ভালবাসা আর ভালোবাসাহীন।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
