ক্লান্ত -
ক্লান্ত এ জীবন ক্লান্ত আমি শহরের ভিড়ে মানুষের মাঝে আমি ক্লান্ত ক্লান্ত আমি জীবনের কুড়ি টা বছরেই আমি যে পরিশ্রান্ত। কেউ কী জানো আমার ক্লান্তির কারণ? কেউ কী জানে সেই চোখের কোনে প্রত্যহ এক দুই ফোঁটা জল আসার কারণ? তাই সেই প্রশ্ন খুঁজে চলেছি অবলীলায় , যদিও উত্তরগুলো পরে রয়েছে অবহেলায়। সময়ের স্রোতে ভেসে চলতে চলতে হয়ত খুঁজে পাবো জীবনের আসল মানে, তখনই বুঝবো, দুঃখের আড়ালেই লুকিয়ে ছিল সুখের সোনালী রোদ্দুর , কিন্তু সময় যে সীমিত, হয়ত পাবো, হয়ত বা না শেষ পর্যন্ত হয়ত মানে মিলবে না কখনও , শুধু শূন্যতার ভিতরেই মিলিয়ে যাবে আমার অস্তিত্ব। -মৌমি (রাই)
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
