১৪৭দিন
সত্যি আজ তোমার আমার হয়তো কথা নেই ভালোবাসা ,আবেগ , মায়া , আদর , তোমার চোখের প্রেম পড়া কতকিছু নেই আর শুধু হয়তো মনে আছে ১৪৭দিন তোমাকে না দেখতে পাবার কষ্ট টা হয়তো সত্যি কোনোদিনও তোমাকে দেখতে চাইনা বলেও তোমার জন্য আজও দাঁড়িয়ে থাকি রাস্তায় যদি কখনো চোখে চোখ পড়ে , কিছু নেই বলে দেবা টা হয়তো খুব সহজ কিন্তু সেই কিছু নেই বলে নিজেকে সারাজীবন অন্ধকার ঘরে শাস্তি দেবা টা খুব কঠিন জানিস , আজও হয়তো কোথাও না কোথাও তুই আমাকে দেখিস তাই হয়তো বাড়ি ফেরার পথে একবার হোঁচট খাই , হাত টা এসে তুই ধরবি এই আশায় , এই পৃথিবী আমায় তোমাকে দেইনি দিয়েছে শুধু মায়ার বোঝা , তুমি ছাড়া আমি ভেবেছি খুব সহজ হবে তবে সেটা এতটা নয় সোজা , অবাধ ভালোবাসা থাকলে হয়তো মানুষ নির্বাক হয়ে ছুটে চলে নিষ্ঠুর এই প্রেমের গল্পে আজ নাকি আমার চুপ করে যাওয়া ঠোঁট টাও কথা বলে ।।।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
