ভেবে ভেবেই
ভেবে ভেবেই ভাবনাগুলো শেষ..... পরিণতি পায়না যদিও সব ভাবনাগুলো, তবুও ভাবতে ভালো লাগে বেশ । পরিকল্পিত ভাবনায় কতকিছু আসে, পরিণতি পাওয়ার আশায় আবেগে ভাসে , সামাজিকতার চরম পরিস্থিতিতে অপরিণত অবশেষে । অপরিসীম প্রয়াস থাকলেও.... সমস্ত ভাবায়িত ভাবনাগুলো নিরূপায়, প্রতিষ্ঠিত রুপ না পেয়ে নিরুদ্দেশ হয়ে যায় । ভেবে থাকা ভাবনাগুলো স্বপ্ন হতে চায়... ক্ষণস্থায়ী হওয়ার কারনে.... পূরণ হয়না ভাবনার এই অভিপ্রায়।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
