মানুষ তুমি "মানুষ" কেন...?
মানুষ তুমি 'মানুষ', এখন সাজছো পশুর বেশে, সভ্য মুখোশ সম্মুখে রেখে মত্ত সর্বনাশে। হৃদয়ে তোমার প্রেমের অভাব শুধু দানবের বাসা। স্বার্থের জালে জড়িয়ে রয়েছ ভুলে মানব-ভাষা। অন্ধকারে ডুব দিয়ে আছো ভুলেছ আলোর পথ, মনুষ্যত্বের কথা বলো মুখে হারিয়েছ তার পথ। তোমার দু'চোখে ঝরে না তো জল, অন্যের দুখে হাসো। হৃদয়ে স্থান নেই কারো তরে নিজেকেই ভালবাসো। বিবেক ভুলেছ, লোভের নিকটে করেছ নত মাথা। মানুষ তুমি আছো কি এখনো? হৃদয়ে দানবতা। নিজেকে যে তুমি লুকিয়ে রেখেছ এক মুখোশের নীচে। ভিতরে যা কিছু ঘৃণ্য মতন বাইরের সব মিছে। বদলে যাও হে মানুষ তুমি জ্বালাও হৃদয়ে আলো। হারিয়ে যেও না কলুষ আঁধারে ঘোচাও মনের কালো।। ___
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
