হতাম যদি কাজল কালি
কবিতার নাম - হতাম যদি কাজল কালি তোমার ঐ চপলা হরিণী চোখে স্থান হতো আমার , হতাম যদি কাজল- কালি। তুমি সাজের ঘরে বসে আয়নাতে মুখ দেখতে দেখতে বসাতে আমায় আপন হাতে তুলি। আমি দুষ্টুমি করতাম, কখনো সখনো হাত ফসকে যেত চোখেতে জড়িয়ে । অমনি তুমি হাই যা ! - বলে , উঠতে হঠাৎ লাফিয়ে। আমি হাসতাম মনে মনে তোমার কান্ড দেখে , তুমি বলতে - "দুষ্টু তুমি। শান্ত থাকো, এখনো যে সারাটা দিন বাকি কেনো করো দুষ্টুমি।" তারপরে আবার তুমি সযত্নে মুছে লাগতে আমায় তোমার চোখের পাতাতে। বার বার দেখতে আরবার দেখতে কেমন মানিয়েছে , কেমন মিলেছি দুজনাতে। - চাতক পাখি
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
