গর্জন
আমি উজ্জ্বল অগ্নিশিখা, আমি সুপ্ত দিবাকর, আমি আমাবস্যা সুধাকর। আমি উত্তপ্ত মরু, সতেজ তরু, গাই এই জয়গান, দিবে হাজারো ব্যাথা, এই ভেবে যদি পাও ভয়, ভেঙ্গে যাবে তুমি চুর্ণ হবে নিশ্চয়। আজ তুমি দরিদ্র বলে পাওনি কো সমাজে ঠাঁই সাবু লোকে বলে মোরা একে অপরের ভাই।। নিঃসন্দেহে হুংকার দাও হও তুমি আগুয়ান। পাছে লোকের কথা মুখে এক তারা কাজ করে কিন্তু হুংকার নাও শমসের নিয়ে মন্ত্রক করো ছিন্ন। বর্তমানে রাজনীতিতে চলছে ভারী নোংরা খেলা, মেতেছে সবে দুর্নীতিতে করছে হেলাফেলা। ভূমিহীন পায়না জমি ভুখা পায়না খাবার হংকার দাও মেতে ওঠো সবে সময় হয়েছে যাবার। আর কতবার দেখব উঁচু-নিচু তারতমা, বলে উঠো সবে মানুষ একে অপরের জন্য। আর কতদিন দীন-দরিদ্র অত্যাচার করবে জীর্ণ, হংকার নাও তাদের দন্ত করো চূর্ণ।।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
