নতুন বাংলাদেশ
একাত্তর দেখিনি হায়! দেখেছি চব্বিশ কিন্তু - আমি দেখিনি তব সিন্ধু , দেখেছি ভাইয়ের রাজপথ রাঙা - রক্ত -অশ্রু বিন্দু । আমার ভাই চায়নি হতে তব রাজাকার! সে যেন আজও শুয়ে করে চিৎকার । আমার ভাইয়ের আর্তনাদ হায় ; আজও মোর কানে বাজে । তাদেরই ত্যাগের বিনিময়ে আজ নতুন বাংলা সাজে। কথা দাও তরুণ ইতিহাসের দরুন , দেহেতে যব রবে প্রাণ! ভুলবোনা কভু , ভাইয়ের করা রক্ত বলীদান। ভুলোনা কভু শহীদের কথা ,এ যেন মোর আদেশ তাদের স্মৃতি স্মরণ করে - আজ সাজুক বাংলাদেশ ।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
