রানার
রানার সে যে রানার পত্র হাতে ফুরসৎ নেই থামার তোমার জন্যে হন্যে হয়ে ছুটে চলে দুর্বার। সে থাকে প্রেমিক মনে ভ্রমরের গুঞ্জনে । সুমনের গানে গানে ধায় সে যে প্রাণে প্রাণে ; সুকান্তের কবিতায় সে যে রানার । শখের পায়রা উড়ে গেছে ডাকঘরটাও পুড়ে গেছে এতটা পথ পেরিয়ে শেষে ঠিকানাটা তাঁর নাই । দু:খ করো না প্রেমিকা তুমি সুবর্ণা নদী রায়। সে পৌঁছে দেবেই চিঠি তোমার প্রেমের ঠিকানায় ।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
