বৃষ্টি
বৃষ্টির পূর্বাভাস ছিল তবু ছাতা আনা হয়নি। কোন অভিযোগ নিয়ে যে সে রোদের সাথেই ঝরে চলেছে। আকাশের ফ্যাকাশে নীলে মেঘেদের খুনসুটি। আর একটু অপেক্ষা করাই যেত। ব্যস্ততার অজুহাত দেখিয়ে সেইসব বৃষ্টির ফোঁটার সাথে মিশে যেতে যেতে মাটির ঘ্রাণ কিছু মুঠোভরা বিশ্বাসের কথা মনে করায়। ভাগ্যিস ছাতা আনা হয়নি। থাক না পূর্বাভাস। বৃষ্টির সিম্ফনিতে অবাধ্যতাও নতুন কোনো তাল পায় এবং সময়নুবর্তিতার আড়াল ছেড়ে বেরোলে একটা ভিজে সাদা পাতার গোছ পতপত করতে থাকে এই বিশ্বাস নিয়ে যে এই বছরের উত্তাপ বোধ হয় হেরে গেল।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
