প্রথম স্পর্শের অনুরণন
"প্রথম স্পর্শের অনুরণন" লেখনীতে: কারিমা রিনথী তোমার ছোঁয়ায় কাঁপে আমার তনু, প্রথম সে ক্ষণ যেন স্বপ্নের ধনু! আঙুলের ছায়ায় ছিল আগুন, শরীরের গহীনে বাজে বুনো রাগিণী-গুণ। তোমার ছোঁয়া ছিল নীরব কাব্য, জেগে উঠেছিল ঘুমন্ত সব অভ্যন্তর ভাব্য! চোখে চমক, মুখে ছিল নীরবতা, তবু সেই স্পর্শে মিলেছিল আত্মতা। বাতাস ছিল স্থির, হৃদয় জ্বলে উঠেছিল, প্রথম সেই ছোঁয়া হৃদয়ে তোমার নাম লিখেছিল! আজো অনুভব করি সেই কম্পন, যেন সময় রেখেছে তার রেশে স্নিগ্ধ আবরণ। কোনো শব্দ ছিল না, তবু যেন ছিল ভাষা, প্রথম ছোঁয়ার গভীরে অকৃত্রিম ছিল ভালবাসা! আজো নিশীথ রাতে গা ছুঁয়ে যায়, সেই প্রথম স্পর্শ, যা অস্তিত্বহীন হতে না চায়।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
