অপেক্ষা
আমি অপেক্ষায় তোর,বসে আছি সারা রাত দিন; দূরে ওই সুদূর দিগন্তে বিকালের রোদে বিলীন, যেন তোর সেই হাসি, কী জানি কখন এসেছিলি তুই! আমি অপেক্ষায় তোর, জেগে আছি সারারাত তোর নাম নিতে একটাও পাতা নড়েনা বাতাসে, যেন তোর সেই নিশ্চুপ চাহনি, কী জানি কখন এসেছিলি তুই! আমি অপেক্ষায় তোর, বাইরে সোনার আলো ফোটে, এই ভোরের আলোয় পাখিরাও কত খুশি হয়ে ওঠে যেন তোর সেই কথাগুলোর মতো,কী জানি কখন এসেছিলি তুই! আমি অপেক্ষায় তোর, বেলা বেড়ে যায়, ব্যস্ত সময় এই চড়া রোদে কে যেন কে বলে আমায়, যেন তোর সেই ব্যস্ততা, কী জানি কখন এসেছিলি তুই! আমি অপেক্ষায় তোর, দুপুর গড়িয়ে বিকেল হল এখন, কীসের যেন মিষ্টি গন্ধ সারা শরীর জুড়ে ,যেন মাখন যেন তোর সেই হাতের ছোঁয়া, কী জানি কখন এসেছিলি তুই! আমি অপেক্ষায় তোর, সন্ধ্যাবেলা চারিদিক বেঘোরে টেলিপ্যাথিতে কত কথা জানাই, দেখি মনের ভেতরে, যেন তোর সেই কৌতুহলী চোখ,কী জানি কখন এসেছিলি তুই! আমি অপেক্ষায় তোর, সপ্তাহের পর সপ্তাহ কেটে যায়, তুই আর আমার হবি না জেনেও আমি তোর অপেক্ষায়; যেন তোর সেই কথা দেওয়ার মতো, কী জানি কখন এসেছিলি তুই!
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
