ইচ্ছে ছিলো
ছোটো থেকে ইচ্ছে ছিলো, পাখির মতো ডানা মেলে আকাশে তে ভাসবো ওপর থেকে নিচে দেখে নিজের মনেই হাসবো। ইচ্ছে ছিলো...... মাছের মতো সাঁতার কেটে করবো সাগর পারাপার উল্টো স্রোতে গিয়ে জানবো, এই সমাজে কে কার। ইচ্ছে ছিলো...... রকেট চড়ে দেবো পাড়ি সুদূর মহাকাশে সফল হয়ে ফিরবো বাড়ি তারা দের আশ্বাসে। ইচ্ছে ছিলো...... বড় হয়ে হবো এক মস্ত পুলিশ অফিসার বাবা বলতো ইঞ্জিনিয়ার হও, মা বলতো ডাক্তার। ইচ্ছে ছিলো...... এমন কিছু করে দেখাবো, যেটা করেনি আগে কেউ জ্ঞ্যানের সাগর ভর্তি হয়ে, আছড়ে পড়বে ঢেউ। ইচ্ছে ছিলো...... চাকরি করে, মা বাবার যত কষ্ট, করবো আমি দুর ওদের কাছে দেবো এনে, সুখ শান্তির সুর। ইচ্ছে ছিলো...... মা এর কোলে মাথা রেখে, ঘুমাবো এক যুগ ঘুমের মাঝে খুঁজে পাবো, আকাশ ভরা সুখ। ইচ্ছে ছিলো...... ভালোবেসে, হারিয়ে যাবো ঘন এক অরণ্যে নিজের খেয়ালে ধরবো বাঁশি, সুর দেবো তোমার জন্যে। আজও খুব ইচ্ছে করে.... রাগ অভিমান ভুলে গিয়ে নতুন করে বাঁচি মনের মতো মানুষ পেয়েছি, তাকেই আগলে রাখি। ইচ্ছে গুলো জমে জমে বস্তা ভর্তি আজ বস্তা খুলে খুঁজতে যাবো, হাতে যে প্রচুর কাজ হয়তো কিছু ইচ্ছে গুলো হারিয়ে গেছে ক্রমে দেখেও তাদের লাগবে না চেনা, পড়বে না আর মনে। **********
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
