ইতি আমি
পুরনো খাম খুলতেই দেখি, কত হাসির শব্দ এলো কানে.. অজস্র স্মৃতি আর কথারা .. সুর মেলায় গানে গানে । বছরটা গেছে গড়িয়ে , বেশ বড় হয়েছি দুজনে .. তার অজস্র কাজের ফাঁকে, হয়তো বা আমায় রেখেছে মনে... হঠাৎ দেখি তার চাহনিতে, ভাঙ্গা সেতারের শব্দ .. একাকীত্ব গিলেছে তাকে, গানের কথা আজ বাক্সে বন্ধ। জিজ্ঞাসা করতেই সে বলে, "আমায় একা ছেড়ে দাও" আমি বলি," মন খারাপে তো তুমিই বলতে, একবার তুমি হাতটা বাড়াও..." আজ হয়েছি আলাদা, সে মেলেছে দুই চোখ... রাস্তার ওপাশে দাঁড়িয়ে আমি লিখলাম,"গল্পটার এবার ইতি হোক.." - Borna Dey 👉 https://bit.ly/download-writco-app #Writco #WritcoApp #WritingCommunity
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
