আমরা
ট্রেন ট্রেনের মতন চলে। আমরা আমাদের মতন। ট্রেনের গতি বাড়তে থাকে। গতি বাড়তে থাকে আমাদেরও। ট্রেনের কিছু মনে হয়না। সে দশাসই যন্ত্র। সে চালিত হয়। আমরা তো ট্রেন নই। আমাদের তো মনও আছে। আমরা চলি সেটা ঠিক হোক কিম্বা ভুল; আমরা নিজেরাই চলি। তবু মাঝে মাঝে কি যে হয় আমরা ট্রেনের সাথে নিজেদের... অথচ আমাদের আবেগ আছে, আমাদের হৃদয় স্পন্দিত হয় এবং আমরা আমরাই, ট্রেন নই।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
