বোতলের হৃদস্পন্দন...
অফিস ডেস্কে ফেলে রাখা, প্লাস্টিকের জলভর্তি বোতল। দিন শেষে মুখে ঠোঁট ছোঁয়ায় কেউ, হাতবদলে, পথবদলে চলতে থাকে সে। জল খেলে তৃষ্ণা মিটে যায়, তবু তার ভেতরে কোথাও জমে থাকে ফাঁকা শূন্যতা। কোলাহলের মাঝে ভেসে থাকা নিঃশব্দ, কাঁধে কাঁধে ঠোক্কর খেয়ে ঘুরে বেড়ানো গল্পের বোঝা। একা একা বসে সে, যেনো জানে— তার ভিতরেও জমেছে দিনের ব্যস্ততা। মেট্রোর সিটে, পার্কের বেঞ্চে, রাস্তায় গড়ানো বা ডেস্কের এক কোণে, প্রতিটা ভাঁজে, প্রতিটা ছোঁয়ায় কেউ না দেখা গল্প জমা হয় বোতলের গায়ে। ফাঁকা হলে বাজে গম্ভীর এক শব্দ, ভরা থাকলে নীরব, চুপচাপ দেখেই যায় সব। প্রতিটা ঢোকে শুধু শূন্যতার প্রতিধ্বনি, হৃদস্পন্দনের মাঝে আটকে থাকা ক্লান্তির ধোঁয়া। শেষ চুমুকে হয়তো কারো শান্তি, কিন্তু বোতলের ভিতর কি কিছুই বদলায়? অপেক্ষা তার ফুরিয়ে যাওয়ার, আধুনিক জীবনের মতোন— তৃষ্ণা মেটানোর ছল, আর বোবা এক গল্পের পটভূমি... ---
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
