বেমানান
ঝাপসা পথে কোন সে বেমানান ভবঘুরে? বাড়তে থাকে ধীরে ধীরে দুরত্বের সীমানা। বাইরে বৃষ্টি, ভেতরে মরু কোনটা শেষ কোনটা শুরু; সংবেদনের ঘষা কাঁচে যে ভাষা বাঁচে তা হল প্রবঞ্চনা। ঝাপসা পথে এখনো হাঁটে সেই বেমানান ভবঘুরে?
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
