প্রণয়ের প্রবঞ্চনা
"প্রণয়ের প্রবঞ্চনা" লেখনীতে: কারিমা রিনথী আঁখিতে ছিল চাঁদের রৌদ্র সন্ধ্যা, অন্তরেতে লুকিয়াছ বিষাদে বন্ধ্যা! প্রণয় নামে যাহা খেলিলে তুমি চুপে, আমি ভেবিলাম তাহা সত্যি রূপে। বচন ছিল তোমার মধুমিশ্র খঞ্জর, হাসিত মুখে রহিত প্রবঞ্চনার আঁচর! ধরিয়াছিলা কর, হঠাৎ করিলে গমন, মননগরী আজ দহে অবিশ্বাসে অনুক্ষণ। নাহি চাহিয়াছি কিছুও, চাহিয়াছি শুধু তোমায়, স্বপ্নমণ্ডপ বুনিলাম মম, ভবিষ্যৎ গড়িলাম ধ্রুবায়! তুমি হুত ঝঞ্ঝাবায়ু, আমি প্রদীপরাশি, মম প্রতীক্ষা জ্বলে, নিভৃতে রজনী হাসি। ভ্রান্তি হইয়াছিল বুঝি, তোমায় করিনু ভরসা, প্রণয়ে দিলাম চিত্ত, হৃদয় হইল সর্বাশ্রয়বাসা! তুমি চাহিয়াছিলে ক্রীড়া, আমি খুঁজিয়াছিলাম বাঁধন, রজনীর নিস্তব্ধে জাগে তব প্রবঞ্চনার স্পন্দন। জানিতে চাহি শুধু— কিয় করিলে এ কপটতা? কি অপরাধ ছিল মম, হৃদয় দিলাম যাহা নিঃস্বার্থতা! তবে কাহে, হে প্রণয়নী, প্রেমধারার খঞ্জর ধরি রক্তাক্ত করিলে চিত, স্বপ্নভবন ভাঙিলে খরী?
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
