~আকাশের গভীর নীলে~
আকাশের গভীর নীলে - আজ তোমার ছায়া ভাসে, নরম হাওয়ার ফাঁকে ফাঁকে- তোমারই নিশ্বাস আসে! চাঁদের আলোয় ভেজা পথটা- একলা পায়ে হেঁটে রই- স্মৃতিগুলো হাত ধরেছে- ছাড়তে বলি, ছাড়ছে কই ? তোমার নামে সাগর ঢেউ- আজও কাঁদে নিরালায়! তোমার চোখের নরম আলো- মেশে সন্ধের লালিমায়! পৃথিবীর সব রঙ যেন- অনর্গল তোমায় খোঁজে, পাখির ডানায় ভাঙা সুরে- তোমারই ব্যথা বাজে! ভালোবাসার নরম বুকে- জমে আছে নীরব ক্ষত ! ফিরে এসো কোনো একদিন, ভুলে যেও সব অভিমান! আমি তো আছি- সেই আগের মতো, আকাশের গভীর নীলে! তোমার নামটা লিখে রাখি- প্রতিরাতে অশ্রু ভেজা কোলে! ~~~~~~~~~~~~~~~~~~ জয়দীপা,২৫.১১.২০২৫
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
