উঁচু থেকে
উঁচু থেকে নেমে আসা হল। কি পাওয়া হল কি হল না দুইএর কাটাকুটির পরিণতি শুধুই মন খারাপ। নিচে সবাই কি ব্যস্ত খুঁজে নিতে সীমানা আর বাড়বাড়ন্ত উত্তাপ। যেভাবে মেঘ ছুঁয়েছিল তরতাজা বোধ, কল্পনা এখন তারাই নামছে ধাপে ধাপ। সমতল কি তাহলে শুধুই বাহানা। নিচে নামা মানে আরো কত নামার নেশা, প্রলাপ?
